সনদের বিষয়ে অমীমাংসিত দিকগুলোর সমাধান না হলে ‘জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ’ করা হবে বলছেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

জুলাই সনদে সাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এখনো সম্পূর্ণ সন্তুষ্ট নয়।

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:১৭ পিএম

ছবি সংগৃহীত

এর আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যেমন অসন্তোষ ছিল, জুলাই সনদের ক্ষেত্রেও তেমনটাই দেখা গেল।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন,
যদিও সনদে কিছু ইতিবাচক দিক আছে, তবে বাস্তবায়নের পথ স্পষ্ট না হওয়ায় তারা সনদ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে বিরত থেকেছেন।

তিনি বলেন,

“সনদ বাস্তবায়নের পথ অনুল্লেখ থেকে যাচ্ছে, সেখানে ধোঁয়াশা রয়ে গেছে। এতে আমাদের সমস্ত অর্জন বিফলে যেতে পারে।”

এনসিপি চাইছে—

  • সনদ বাস্তবায়নের বিস্তারিত জনগণের সামনে প্রকাশ করা হোক,

  • অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা হোক,

  • আদেশের খসড়া ও ভবিষ্যৎ সংবিধান অন্তর্ভুক্তি প্রক্রিয়া স্পষ্ট করা হোক,

  • এবং ২০২৬ সালকে রাজনৈতিক দলগুলোর রেফারেন্স পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।

আখতার হোসেন বলেন, তারা এখনো ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় আছে। তবে আলোচনার মাধ্যমে সমাধান না হলে,

“আমরা জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।”

ঐক্যমত্য কমিশনের যে সময় বাড়ানো হয়েছে, এর মধ্যে সনদ বাস্তবায়নের পথ খোলাসা করা, বিরোধ থাকা বিষয়গুলোর সমাধান, আদেশের বিষয়ে পরিষ্কার খসড়া, এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হিসেবে ২০২৬ এর কথা উল্লেখ করবে-এ বিষয়গুলোয় সমাধান চায় এনসিপি।

আলোচনার মাধ্যমে এর সমাধান না হলে এনসিপি কী করবে? এর উত্তরে আখতার হোসেন বলেন, “আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, সনদে যতটুকু অর্জিত হয়েছে সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন, এটার যে ড্রাফট আদেশের প্রাপ্তি, গণভোটের বিষয়ে ফয়সালা, নোট অফ ডিসেন্ট (আপত্তি) এর জায়গাগুলো পরিষ্কার করা- এই বিষয়গুলোতেই আমরা কমিশনের সাথে আলাপ জারি রাখবো। প্রয়োজনে আমাদের যে রাজনৈতিক কর্মসূচী রয়েছে, সেগুলো জনগণকে সাথে নিয়ে পালন করবো।”

কমিশনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান চাইছে এনসিপি। তবে তার মধ্য দিয়েও সম্ভব না হলে বা “গাফেলতি দেখা গেলে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো” বলছেন এনসিপির সদস্য সচিব।

সুত্র: বিবিসি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com