রাজনীতি
রাজনৈতিক উদ্দেশ্যেই গুম করা হয়েছিল, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন
এখনো অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, ‘গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার হতে পারে। গুমের শিকার ব্যক্তিদের অনেকের সাথে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভিক্টিমের খোঁজ পাওয়া যায় যারা আমাদের সাথে যোগাযোগ করেননি, আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন। এমন অনেকেই আছে যাদের সাথে আমরা নিজ থেকে যোগাযোগ করলেও তারা অনরেকর্ড কথা বলতে রাজি হননি।’
চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ
চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে একমত রাজনৈতিক দলগুলো- আলী রীয়াজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে দেশ অনিশ্চয়তায়: ব্যারিস্টার অসীম
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা থাকলেও এক বছরের বেশি সময় পার হয়েছে। সংস্কার ও ঐকমত্যের নামে কালক্ষেপণ চলছে, অথচ জনগণের ভোটাধিকার এখনো ফেরত আসেনি।
দেশ-বিদেশে ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদ জব্দ: সমকাল
এই প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দেশের ১০ ব্যবসায়ী গ্রুপের এই সম্পদ জব্দের কথা বলা হয়েছে। এ সংক্রান্ত খবর অন্যান্য পত্রিকাও আজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। জব্দকৃত ৫৭ হাজার ২৫৭ কোটি টাকার সম্পদের মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে ১০ হাজার ৪৫২ কোটি টাকা। দেশে জব্দ হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা।
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক
অধ্যাপক ইউনূস বলেন আর্থিক অন্তর্ভুক্তি ও সম্পদের ন্যায্য প্রবেশাধিকারকে ন্যায়বিচারের মূল হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, একজন নারী ব্যবসা শুরু করলে, যুবসমাজ যখন সৌর শক্তি ও তথ্যপ্রযুক্তির সুবিধা পায়, বস্তিবাসী শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে যায় এবং পুষ্টি ও স্বাস্থ্যসেবা পায়- তখন পরিবর্তন বাস্তব ও টেকসই হয়।
হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে, ‘ছত্রীসেনা’ নামাচ্ছি — ফোনে ইনুকে শেখ হাসিনার সরাসরি নির্দেশ
শেখ হাসিনা বলেন, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে। ম্যাসেজটা দিয়ে দিতে পারেন। হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে। ইনু ওপর দিয়ে সাউন্ড বোমা নিক্ষেপের ব্যাপারে ফের প্রশ্ন করলে, শেখ হাসিনা সম্মতিসূচক ‘হ্যাঁ’ বলেন।
রক্তের দাগ এখনো শুকায়নি, যেন দোসরদের পেতাত্মারা আত্মপ্রকাশ করতে না পারে: রিজভী
মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ, এই রক্তের দাগ এখনো শুকায়নি। তাই তাদের সাথে কোনো আঁতাত নেই। আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে, তারা যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদের সেই দিকটাই দেখতে হবে।
গাজায় যুদ্ধ হচ্ছে না, চলছে আগ্রাসন, গণহত্যা এবং ব্যাপক হত্যাযজ্ঞের নীতি : এরদোগান
বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটি মানবতার সর্বনিম্ন পর্যায়। গাজায় কোনো যুদ্ধ নেই, এখানে কোনো পক্ষ নেই। এটি আগ্রাসন, গণহত্যা এবং ব্যাপক হত্যাযজ্ঞের নীতি।’
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।
নিউ ইয়র্কে নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্ট চেহারা
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেওয়া আওয়ামী ক্যাডারদের সঙ্গে টেলিফোনে কয়েক দফা কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার নির্দেশের কথা সমবেত কর্মীদেরও শোনানো হয়। এছাড়া তারা কিছু সময় পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত জয়ের সঙ্গে কথা বলে নির্দেশনা নেন। এক হামলাকারীকে আটকও করেছিল নিউ ইয়র্ক পুলিশ।
বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তিকর শিরোনাম না করার অনুরোধ মিডিয়া ও সংবাদ মাধ্যমের প্রতি
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা। তিনি কখনো কোনো অবান্তর মন্তব্য করেন না। কিন্তু সাক্ষাৎকারের অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করা হচ্ছে, যা ঠিক নয়।”