ফ্রীডম ফ্লোটিলা
আন্তর্জাতিক
|
০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পিএম, বুধবার
এফএফসি ‘দ্য কনশেনস’ এর ওপর ইসরাইলি হামলা: শহিদুল আলম’সহ আটক ৯৩ যাত্রী
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক জলসীমায় তিনটি ছোট জাহাজে আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। এর আগে ‘দ্য কনশেনস’ (The Conscience) নামের একটি বড় জাহাজে হামলা চালানো হয়, যেখানে সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন দেশের প্রতিনিধিসহ ৯৩ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশের মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার তাকে আটক করা হয়।