অনুগল্প
সাহিত্য
|
০৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম, মঙ্গলবার
চেনা মুখগুলো হঠাৎ পাল্টে যায়
সময়টা কমছে ক্রমশ হৃদপিণ্ডের কাছ ঘেঁসে। তবুও ঘড়ির কাঁটা দুটো চলছে নিজের মতো। রতন ফ্যালফ্যাল করে চেয়ে আছেন সিলিংটার দিকে, খুঁজছেন গত চল্লিশ বছরের সঙ্গী সূচনাকে। হয়তো মনে নেই আজ অনেক কিছু। নিজের মেয়েকেও ঠিক করে পারেন না চিনতে।একেক সময় রেগে গেলে মেরেও দেন!