ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার কাজ প্রাথমিকভাবে শুরু করবে সরকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
গতকাল এক প্রেসব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহদী আমিন বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ২য় দিনের মত রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। এ সময় তিনি একটি গাছ রোপণ করেন। পুরনো স্টাফদের সাথে কুশল বিনিময় করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এদিন নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করা হয়, কিভাবে বাস্তবে রূপ দেওয়া যায় সে সর্ম্পেকেও আলোচনা হয় এবং পরবর্তী তে বিভিন্ন মন্ত্রণালয় সেসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন ।
এর মধ্যে ইদের আগে ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করবেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বিএনপি’র নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে, ঈদের আগেই কয়েকটি এলাকায় প্রাথমিক ভাবে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার কাজ শুরু করবে সরকার।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ