বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবজাতির অনুপম আদর্শ: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানবজাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, অথচ তার জীবন ছিল অতি সাধারণ। তরুণ প্রজন্মের কাছে নবীজির অনুকরণীয় জীবন ও দর্শন তুলে ধরতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সীরাত আয়োজন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, প্রদর্শনীর মাধ্যমে নবীজির সাধারণ জীবনযাপন ও মহান সম্মানের অবস্থান একসাথে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়েছে। তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করার প্রয়াসে এ আয়োজন গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
সীরাত আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী, আলোচনা, নাশিদ সন্ধ্যা, শিশুতোষ আলোচনা, নারীদের জন্য বিশেষ হালাকা, নবীজির শহর নিয়ে রঙ তুলির আঁকা, প্রিয় খাবারের প্রদর্শনী ও থ্রিডি এনিমেশন শো। অনুষ্ঠানটি ১ থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
সূত্র: বাসস
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ