চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পাঁচলাইশ থানার চাইলতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ এদিন মাগরিবের নামাজের পর গণসংযোগে অংশ নেন। এসময় অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ গুলি ছোড়ে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী জানান, “গণসংযোগ চলাকালে সন্ত্রাসী সরওয়ার বাবলাকে দেখতে পেয়ে হামলাকারীরা গুলি চালায়। এতে এরশাদ ভাই গুলিবিদ্ধ হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।”
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনে আগের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ