এইচএসসি ও সমমান পরিক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৪:০৩ পিএম
এইচএসসি ও সমমান পরিক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর
দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একজন বোর্ড চেয়ারম্যান দ্য ডেইলি ক্যাম্পাস-কে জানান, “আমরা ১৬ অক্টোবর ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সব বোর্ড একই দিনে ফল প্রকাশ করবে।”
চলতি বছরের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন মেয়ে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
সরকারি নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।
সুত্র:দ্য ডেইলি ক্যাম্পাস।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ