নেতানিয়াহু
রক্তস্নাত গাজায় দিগুণ শক্তিতে ইসরাইলি হামলায় নিহত আরো ৯১ ফিলিস্তিনি
বিশ্ব নেতা যখন যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষনা দিতে ব্যস্ত ঠিক তখনিই ইসরাইল দিগুন শক্তিতে আক্রমন করে গাজাসহ ফিলিস্তিনিদের উপর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলি হামলায় কমপক্ষে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে নিহত হয়েছেন ৪৫ জন। ইসরাইলি বাহিনী তাদের ব্যাপকভাবে সমালোচিত স্থল আক্রমণ আরো তীব্র করেছে।
নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞা
স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং একই বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) উপদেষ্টা মতামতের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।