ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশনে তীব্র নিন্দা জানিয়েছে: জামায়েতে আমীর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম

সংগৃহীত

গতকাল কিছু মিডিয়া জামায়াত আমীরের ভারতের সাথে গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। যার প্রেক্ষিতে সোস্যালমিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনা শুরু হয় । জামায়াতের আমির এ হেন সংবাদ প্রচারে ক্ষুদ্ধ হন ও তীব্র নিন্দা প্রকাশ করেন এবং রয়টার্স–কে দেওয়া ওনার সেই সাক্ষাৎকারে কি বলেছেন তা ওনার ভেরিফাইড ফেসবুক পোষ্টে পরিষ্কার করে বলেছেন।এবং ভবিষৎতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য সাংবাদিক সমাজকে আহবান জানান।

জামায়াতের আমির বলেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স–কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

জামায়াতের আমির আরও বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।

জামায়াতের আমির বলেন, আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।

জামায়াতের আমির আরও বলেন, আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com