সৈরাচারী আওয়ামী লীগের ২০ নেতা কর্মীকে কর্মী হিসেবে আশ্রয় দিলো বিএনপি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

ছবি আমার দেশ


‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ২০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

 

‎সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক অসন্তোষের কারণে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। ‎যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। 

‎এ বিষয়ে আব্দুর রব মেম্বার বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবেই জোরপূর্বক দলে আনা হয়নি। বিএনপির ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমি বিএনপিতে যোগ দিই। তার সঙ্গে একই সময়ে আরো ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

‎এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ বলেন, নবাগতরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করতে সহায়ক হবে।

তবে কি বিএনপি  আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে, বৈধতা দিচ্ছে আওয়ামী নেতাদের অনৈতিক ও সন্ত্রাসী কর্মকান্ডকে। নাকি আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপি।

সুত্র: আমার দেশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com