এনসিপি’র ১২৫ আসনে প্রার্থী ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পিএম
জুলাই অভ্যুত্থানের গর্ভে তৈরি রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য গঠিত রাজিনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেক চড়াইউৎরাই পেরিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টার দিকে দলটির সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী তালিকা ঘোষণা করেন।
তালিকায় দেখা যায়, পঞ্চগড়-১: মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন, নীলফামারী-৩: মোঃ আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২: রাসেল আহমেদ, লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান, রংপুর-১: মো. আল মামুন, রংপুর-৪: আখতার হোসেন, কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম।
গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করা শুরু করেন। মনোনয়ন প্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ায় দলটি। এ পর্যন্ত ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি। তবে আসন বণ্টন নিয়ে দলটির কেন্দ্রীয় নেতা ও তৃণমূলে অসন্তোষ থাকলেও বেশিভাগ আসনের প্রার্থী চুড়ান্ত।
দলের শীর্ষ নেতা আহবায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসন থেকে, মূর্খ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ঢাকা-১৮ে থেকে, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা-৯, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার নরসিংদী-২ থেকে প্রার্থী হতে পারেন ।
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা বর্তমানে সরকারের উপদেষ্টা পদে আছেন। তিনি হয়তো ঢাকা-১০ অথবা ১২ থেকে প্রার্থী হতে পারেন।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ