তারেক রহমানের নেতৃত্বে শপথ নিচ্ছেন বিএনপির নব নির্বাচিত এমপিরা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি'র নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার সকাল ১০ঃ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে তোর সাথে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এদিকে বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রীসভার শপথ। নির্বাচন বিএনপির ভূমিদস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
প্রায় দুই দশক বাংলাদেশ গণতন্ত্রহীন থাকার পর ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী দলটি আজ সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়ার ২০০৬ সালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার ছেলে তারেক রহমান।
তিনিই এই ভূমিধস বিজয়ের কারিগর।
গেজেটে প্রকাশিত ২৯৬ এমপির শপথ আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ৩০০ আসন বিশিষ্ট সংসদে ২৯৯ আসনে নির্বাচন হলেও দুটি আসনের ফলাফল দুটি হলো চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম ৪।
শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ পড়াতে অপারগ হলে প্রধান নির্বাচন কমিশনার এ দায়িত্ব পালন করবেন। সংবিধান অনুযায়ী নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করবেন নবনিরযুক্ত মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি।
সকালে শপথ নেওয়া শেষ হলে বিএনপি জামায়াতসহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। বিভিন্ন দলের চারা সংসদীয় দলনেতা নির্বাচিত হবেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবে।
বিএনপির কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করতে যাচ্ছেন। ফলে তারেক রহমানকে রাষ্ট্রপতি সরকার গঠনে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি দেবেন। এই চিঠি পাওয়ার পরেই তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাঠিয়ে দেবেন এবং ক্যাবিনেট ডিভিশন মন্ত্রীদের জন্য বরাদ্দ করা গাড়ি পাঠিয়ে দেবে যার যার কাছে।
বিএনপি তাদের সংসদীয় দলের সভায় জোটের শরিত ৩ এমপি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ , গণসংগতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নূরকে আমন্ত্রণ জানাতে পারেন। এই তিনজন মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেতে পারেন।
বিএনপির সংসদীয় দলের সভায় নেতা নির্বাচনের বাহিরে উপনেতা (মন্ত্রীর মর্যাদার) চিফ হুইপ এবং ছয় জন হুইপ নির্বাচন করার কথা রয়েছে। সংসদ উপনেতা হিসেবে সালাউদ্দিন আহমেদ এর নাম শোনা যাচ্ছে।
বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াত জোট তাদের সংসদীয় দলের সভায় জোটের শরিকদের আমন্ত্রণ জানাবে। সেখানে বিরোধীদলীয় নেতা উপনেতা এবং চীফ হুইপ ও হুইপ নির্বাচন করা হবে। বিরোধীদলীয় নেতা মন্ত্রীর মর্যাদা ভোগ করে থাকেন।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ