দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন । মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুকে পেজে এ তথ্য জানান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরলোকগমনের সংবাদে গভীরভাবে শোকাহত।
তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁর পরিবারকে দান করেন।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে।
তাঁর আত্মার শান্তি কামনা করি।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ