ওসমান হাদীকে দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীকে দুপুরে সিংগাপুর নিয়ে যাওয়া হবে। হাদী শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ইতিমধ্যে ১১ টায় এয়ার এ্যাম্বুলেন্স চলে এসেছে।
ইতিমধ্যে ড.মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন হাদির চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।
গত রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে দুদিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ