হাদীকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেল মালিক সনাক্ত ও গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম
হাদীর ওপর গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেল মালিক সনাক্ত ও গ্রেপ্তার করেছে ব্যাব। গত শুক্রবার বিজয় নগরের বক্স কালভার্ট রোডে রিক্মায় করে যাওয়ার সময় চলন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে গুলি করে হাদীর ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার উদ্দেশ্যে লিফলেট বিতরনের জন্য রিক্সায় করে যাওয়ার সময় খুনিরা পিছন থেকে মোটর সাইকেলে করে এসে ওসমান হাদীর কানের ওপর গুলি করে। গুলি কানের ওপর দিকে ঢুকে পিছন দিকে বের হয়ে যায়।
হাদীর ওপর গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, আব্দুল হান্নান হাদীকে গুলি করার ঘটনার সাথে জাড়িত কিনা তা খুতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ