৮১টি স্থানীয় সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের নিবন্ধন দিল ইসি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণে মোট ৮১টি স্থানীয় সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে।
ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, দুই ধাপে এসব সংস্থাকে নিবন্ধন প্রদান করা হয়েছে। প্রথম ধাপে গত ৬ নভেম্বর ৬৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয় ইসি।
পরে যাচাই–বাছাই শেষে দ্বিতীয় দফায় আরও ১৫টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংস্থাগুলোর নিবন্ধনের মেয়াদ ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছর।
নিবন্ধনপ্রাপ্ত সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা–২০২৫ অনুযায়ী জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।
–বাসস
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ