প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে, দুপুর ২.৩০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তাঁর এই ভাষণকে ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা।

সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা, আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর মতানৈক্য তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আজকের বৈঠক এবং এর পর নির্ধারিত ভাষণকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সরকারের নীতি নির্ধারণী মহলে ধারণা করা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সংকট নিরসনে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত ও ঘোষণা দিতে পারেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com