স্বর্ণের দামে নতুন রেকর্ড, অপরিবর্তিত রুপা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২৭ পিএম

ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

এর আগে, গত ৪ অক্টোবর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করেছিল। অর্থাৎ, মাত্র দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বেড়েছে। এ নিয়ে চলতি বছরে ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যেখানে ৪৩ বার বেড়েছে, কমেছে ১৮ বার।

তবে স্বর্ণের দামের সঙ্গে এবারও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬২৮ টাকায়—যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ মূল্য।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com