নর্থ সাউথ শিক্ষার্থী কুরআন অবমাননার অভিযোগে গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম

ছবি সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকা থেকে কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী।

শনিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর কয়েকটি ভিডিও পোস্ট করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে একদল মানুষ তার বাসার নিচে বিক্ষোভ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গিয়ে অপূর্ব পালের নিরাপত্তার জন্য তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার হামলায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com