ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম
প্রবীণ ভাষা সৈনিক, গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিক আর নেই। শনিবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
আহমদ রফিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি চিকিৎসক হলেও সাহিত্য, প্রবন্ধ, রবীন্দ্র-গবেষণা ও মুক্তচিন্তার প্রসারে রেখেছেন অমলিন অবদান। তাঁর রচিত ভাষা আন্দোলনের ইতিহাস, রবীন্দ্রনাথ ও সমকাল, বাংলাদেশের মুক্তিসংগ্রামসহ বহু গ্রন্থ এখনো পাঠকমহলে সমানভাবে সমাদৃত।
ভাষা সৈনিক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা। এক শোকবার্তায় তিনি বলেন, “আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের ইতিহাসের জীবন্ত সাক্ষী। তাঁর মৃত্যুতে জাতি একজন সত্যিকারের মুক্তচিন্তার আলোকবর্তিকা হারালো।”
জাতীয় পর্যায়ে আহমদ রফিকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উপদেষ্টা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ