পূর্বাচলে সরকারি জমি বরাদ্দ–জালিয়াতি: শেখ হাসিনা, জয় ও পুতুলসহ ৪৭ জনের রায়ের দিন আজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩০ এএম
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে মোট ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা তিন পৃথক মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বেলা ১১টায় রায় ঘোষণা করবেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম সরকারি বার্তা সংস্থা বাসসকে জানান, “প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য–প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সব আসামির সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ডের প্রত্যাশা করছি।”
রায় ঘোষণার প্রেক্ষাপট
২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আজকের (২৭ নভেম্বর) দিন ধার্য করেন। মামলার শুরু থেকে শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুল পলাতক রয়েছেন। রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে আছেন। তিন মামলার সবকটিতেই আসামি শেখ হাসিনা; জয় ও পুতুল দু’টি করে মামলায় আসামি।
মামলাগুলোর বিবরণ
প্রথম মামলা
গত ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে পূর্বাচলে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা করেন।
অপর আসামিরা:
-
পুরবী গোলদার, সিনিয়র সহকারী সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
-
মো. আনিছুর রহমান মিঞা, সাবেক চেয়ারম্যানের পিএ, রাজউক
-
শফি উল হক, সাবেক সদস্য, রাজউক
-
খুরশীদ আলম
-
মোহাম্মদ নাসির উদ্দীন
-
মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী
-
নায়েব আলী শরীফ, উপপরিচালক
-
মো. সাইফুল ইসলাম সরকার, প্রশাসনিক কর্মকর্তা
-
সচিব কাজী ওয়াছি উদ্দিন
-
সচিব শহিদ উল্লাহ খন্দকার
-
সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ
দ্বিতীয় মামলা
একইদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৫ জনের বিরুদ্ধে পূর্বাচলে ১০ কাঠা প্লট বরাদ্দের অভিযোগে দ্বিতীয় মামলাটি করেন।
তৃতীয় মামলা
গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি করেন, যেখানে প্লট জালিয়াতির অভিযোগ আনা হয়।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ