জুলাই গণ-অভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড!

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

আসাদুজ্জামান খান কামাল |সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে।

 

এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড এবং দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রায় পড়া শুরু করে ট্রাইব্যুনাল-১। দুই ঘণ্টা ২০ মিনিট শুনানির পর বিকেল ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

এ মামলায় পাঁচটি অভিযোগে তিন আসামির বিরুদ্ধে উসকানি, হত্যা, গুলিবর্ষণের নির্দেশ, মানুষ পুড়িয়ে হত্যা, ষড়যন্ত্র ও সহায়তার অপরাধ প্রমাণিত হয়েছে বলে জানায় ট্রাইব্যুনাল। 

জুলাই আন্দোলনের সময়কার ভিডিও, অডিও, চিকিৎসকদের সাক্ষ্যসহ ৫৪ জন সাক্ষীর বক্তব্য–সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল এই রায় দেয়।

এটি জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com