জুলাই গণঅভ্যুত্থানে

মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনার মৃত্যুদণ্ড

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০২ পিএম

সংগৃহীত

 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন

প্যানেলের অপর দুই সদস্য হলেন—

  • বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ

  • বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী

রায় ঘোষণার পর আদালত চত্বরের নিরাপত্তা আরও জোরদার করা হয়, এবং মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় ট্রাইব্যুনাল এলাকায় উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা লক্ষ করা যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com