শেখ হাসিনার

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শুনতে ট্রাইব্যুনালে ডাকসু নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা: রায় পড়া শুরু হয়েছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:১৪ পিএম

শেখ হাসিনার রায় শুনতে ট্রাইব্যুনালে ডাকসুর ভিপি-জিএস ও জুলাই যোদ্ধারা |সংগৃহীত

 

চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার বহুল প্রত্যাশিত রায় দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভিড় করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এ মামলার রায় আজ ঘোষণার কথা।

সোমবার সকাল ১১টার দিকে ট্রাইব্যুনাল-১ এ উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন। তাদের সঙ্গে ছিলেন চব্বিশের জুলাই যোদ্ধারা। 

ট্রাইব্যুনাল কক্ষে তাদের পাশেই বসতে দেখা যায় ছাত্রদল-সমর্থিত সাবেক ডাকসু ভিপি প্রার্থী আবিদ এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীমকে।

এছাড়া উপস্থিত রয়েছেন জুলাই–আগস্টে নিহত শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, অন্যান্য নিহতদের স্বজনরা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনালপ্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং সকাল থেকেই এখানে সাধারণ মানুষের উপস্থিতিও লক্ষণীয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com