১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম
মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের নির্দেশে জানানো হয়, কারাগারে পাঠানো ১৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন অবসরকালীন ছুটিতে আছেন।
এর আগে সকাল সোয়া ৭টার দিকে কড়া নিরাপত্তাবেষ্টিত প্রিজনভ্যানে করে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। পরে সাড়ে ৭টার দিকে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশ।
সূত্র জানায়, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুনসহ জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। এই তিন মামলায় মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।
তিনটির মধ্যে একটিতে ১৭, আরেকটিতে ১৩ এবং অন্যটিতে ৪ জন আসামি রয়েছেন। দু’টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে।
২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন, বাকিরা পলাতক বলে জানা গেছে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ