মাদক হিসাবে ইনজেকশন ব্যবহার বাড়ছে, উদ্বেগ বাড়াচ্ছে জনস্বাস্থ্যে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি মাদকসেবীদের মধ্যে ইনজেকশন ব্যবহার বেড়েই চলেছে। শুধু ইয়াবা বা হেরোইনের মতো প্রচলিত মাদক নয়, তরল আকারে নেশাজাত দ্রব্য ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হচ্ছে। এতে একদিকে যেমন আসক্তি দ্রুত বাড়ছে, অন্যদিকে সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকিও ভয়াবহ আকার ধারণ করছে। ঢাকা মেডিকেল সহ চারপাশের এলাকাগুলোতে ইনজেকশন নেওয়ার প্রবনতা বেশী। সেসব এলাকায় প্রকাশ্যে বিক্রি হয় এবং আসক্তি ব্যক্তিরা প্রকাশ্যে রাস্তার পাশে দলগত ভাবে বসে ইনজেকশন নেয়।
একই ইনজেকশন একাধিক ব্যক্তি ব্যবহার করায় এইচআইভি/এইডস, হেপাটাইটিস-বি ও সি-এর মতো ভয়াবহ সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সরাসরি শিরায় মাদক প্রবেশ করানোর কারণে হঠাৎ মৃত্যু, স্নায়ুতন্ত্র বিকল হওয়া এবং মানসিক ভারসাম্য হারানোর মতো ঘটনাও ঘটছে। দীর্ঘদিন একই স্থানে ইনজেকশন নেওয়াতে ঘা হয়ে ইনফেকশনে পচন ধরেছে অনেকের শরীরে।
ইনজেকশন-ভিত্তিক মাদকের এ নতুন প্রবণতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক যোগে কাজ করা উচিত এবং অভিযান চালিয়ে ইনজেকশন-ভিত্তিক মাদকসেবীদের আটক করা জরুরি। পাশাপাশি পরিবার ও সমাজকেও সতর্ক ও সচেতন হওয়া উচিত
ইনজেকশন দিয়ে মাদক নেওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে শুধু আসক্তিই নয়, বরং পুরো সমাজ একটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে যায়। এখনই সচেতনতা বাড়ানো জরুরি।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ